শেষ সময় নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যতবাণীগুলো...।

ইবনে মাস'উদ বলেন,
আমি নবী কারিম (সাঁঃ) কে জিজ্ঞেসা করলাম,"শেষ সময় চেনার কোনো জ্ঞ্যান আছে কি_?"
তিনি বল্লেন,
"হ্যা,হে ইবনে মাস'উদ! এবং মুসলিমদেরও সেগুলো জানা উচিৎ যেন তারা সেগুলো দেখে চিনে নিতে পারে
তন্মেধ্য, নিদর্শন গুলো হলো
-শিশুরা ভীষন বদমেজাজী হবে।
- বৃষ্টি হবে আম্লিক , অম্ল বৃষ্টি ।
তুমি দেখবে,
- মন্দ লোকেরা সর্বত্র বিস্তৃত থাকবে।
হে ইবনে মাস'উদ,
নিদর্শনসমূহের মধ্যে আরও রয়েছে
-লোকেরা বিশ্বাসঘাতক কে বিশ্বাস করবে এবং বিশ্বস্ত লোককে অবিশ্বাস করবে ।
-সত্যবাদীকে মিথ্যুক এবং মিথ্যুককে সত্যবাদী বলা হবে ।
এসবই হলো নিদর্শন "।
নবী করীম (সাঁঃ) এর আরেকটি হাদীস যেটি আমার কাছে এক পরিষ্কার মুযিজা ।
তিনি বলেছেন যে,
-" থালাসমূহ ক্রমাগত যোগাযোগ করতে থাকবে এবং লোকেরা তাদের পারিবারিক বন্ধন ছিন্ন করবে"
অন্যথায়,লোকেরা বাসায়ই অবস্থান করবে আর স্যাটালাইট ডিশের মাধ্যমে টেলিভিশন দেখবে এমনকি তারা তাদের প্রতিবেশীদের নিকটও যাবে না !
( Truly,This Is An Amazing Hadith To Me)
তিনি আরও বলেন,
" হে ইবনে মাস'উদ,নিদর্শনসমূহের মধ্যে আরও হচ্ছে
-তুমি দেখবে,মুনাফিকরা শাসন করবে এবং সর্বাপেক্ষা মন্দ লোকগুলো বাজার নিয়ন্ত্রণ করবে ।
হে ইবনে মাস'উদ,নিদর্শনসমূহের মধ্যে আরও হচ্ছে
-মসজিদসমূহ অলংকৃত করা হবে কিন্তু হৃদয়সমূহ হবে কুৎসিত ! ফলে লোকেরা ইবাদত করবে ঠিকই অথচ আত্যশুদ্ধির কোনও প্রচেষ্টা থাকবেনা কিন্তু মসজিদসমূহ হবে সুন্দর !
হে ইবনে মাস'উদ, নিদর্শনসমূহের মধ্যে আরও হচ্ছে
-মুমিন ব্যক্তি কুৎসিত ছাগলের থেকেও বেশি অপদস্থ হবে। যেন কোনো মূল্যই নেই ।
হে ইবনে মাস'উদ নিদর্শন সমূহের মধ্যে আরও হচ্ছে
-পুরুষ ও স্ত্রী সমকামীতা প্রসার লাভ করবে !
-তুমি দেখবে,অল্প বয়সী লোকেরা প্রচুর সম্পদশালী হবে এবং নারীদের নীতিভ্রষ্ট করতে আন্দোলন করা হবে ।
-তুমি দেখবে সভ্যতার ধ্বংস এবং পৃথিবীতে ধ্বংসাত্মক সভ্যতার ।
হে ইবনে মাস'উদ ,
নিদর্শনসমূহের মধ্যে আর হচ্ছে
-বাদ্য-গী্তের সরঞ্জাম প্রসার লাভ করবে ।
-এসব যন্ত্র তাদের মাথার উপর শোভা পাবে ।
(ভাবা যায়,এতো এতো বছর আগের একজন মানুষ কিভাবে এগুলো জানলেন_!!!!!)
তিনি আরও বলেন,,
-আইন শৃঙ্খলা বাহিনী হবে অনেক ।
-লোকেরা একে অপরের সাথে ঠাট্টা-তামাশা ও বিদ্রুপ করবে ।
হে ইবনে মাস'উদ,নিদর্শনসমূহের মধ্যে আরও হচ্ছে
-বহু শিশু বিবাহ বন্ধন ছাড়াই জন্ম নেবে ।
-ফিতনা সমূহ তাদের সামনে মাদুরের মত দেখাবে ।
-সেই সময়ে নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে । তারা কোমড় দুলিয়ে হাটবে এবং অন্যদেরকে তাদের দিকে আকর্ষণ করবে ।
-আমার উম্মতের মধ্যে একদল লোক মদকে ভিন্ন নাম দিয়ে পান করবে।ঠিক এই কারনে এগুলোর বহু নাম থাকবে ।"
_________________________
আল্লাহ এর শপথ করে বলছি,
রাসুলুল্লাহ (সাঁঃ) সত্য বলেছেন ।
এবং
এই স্ট্যাটাস এর একটা লাইনয়ো আমি বানিয়ে বা নিজের থেকে বলি নাই ।
হে,আল্লাহ ,আমি বার্তা পৌঁছিয়ে দিয়েছি ।

Comments